শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি খোকন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. আনিছুর রহমান তালুকদার খোকন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান তাঁকে এই মনোনয়ন প্রদান করেছেন।
২ জুন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১-এর সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(খ) ধারা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে ২ জন সংসদ সদস্যকে মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন- ২২০ মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন এবং ৩১৬ সংরক্ষিত মহিলা আসন-১৬-এর সংসদ সদস্য মিজ্ সানজিদা ইসলাম।সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের এই পদে দায়িত্ব প্রদান করেন।
ভিওডি বাংলা/তুহিন মৃধা/জা







