• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্রাজিল সমর্থকের বাড়িতে মিললো বিপুল পরিমাণ মদ

জামালপুর প্রতিনিধি    ১২ জুন ২০২৬, ০৩:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ ও মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় প্রদীপ রবি দাস নামে এক ব্রাজিল সমর্থক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে মাদারগঞ্জ পৌরসভার চাঁদপুর নামাপাড়া এলাকায় এ অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় আটক হওয়া প্রদীপ রবি দাসের পরনে ছিল ব্রাজিল ফুটবল দলের জার্সি।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর গাবেরগ্রাম এলাকায় দেশীয় মদ তৈরি ও বিক্রির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় প্রদীপ রবি দাসকে আটক করা হয়।

অভিযানে বাড়ির একাধিক স্থান থেকে ৪১০ লিটার দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ, ৮ দশমিক ৫ লিটার দেশীয় চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়।

সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, ‌‘আটক প্রদীপ রবি দাস ও পলাতক আসামি সুবিদা রানী ওরফে বুচি এবং সোনিয়া ওরফে জাম্বুর বসতঘরের খাটের নিচ, রান্নাঘর ও টিউবওয়েলের পাশের মাটির নিচ থেকে ৪১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক ও পলাতকদের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/এফএ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি খোকন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি খোকন
ছেলের নতুন দালানে ফিরলেন সেই বৃদ্ধা মা
ছেলের নতুন দালানে ফিরলেন সেই বৃদ্ধা মা
ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ৩শ’  হাঁসের বাচ্চা বিতরণ
ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ৩শ’  হাঁসের বাচ্চা বিতরণ