• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পৃথিবীর নিকৃষ্ট শাসক ছিলেন শেখ হাসিনা: ফরহাদ হালিম

   ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২১ পি.এম.

শরীয়তপুর প্রতিনিধি 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসক ছিলেন শেখ হাসিনা। তাই আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগ নেই।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে শরীয়তপুর পৌরসভা মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আগামী দিনেও রাজপথ থেকে কর্মসূচি সফল করার মধ্যদিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবেন।

নির্বাচন প্রসঙ্গ টেনে ফরহাদ হালিম ডোনার বলেন, অন্তর্বর্তী সরকারকে বলব দ্রুত নির্বাচন দিন। সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না। আর সংস্কারের কথা যদি বলেন, অতীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সংস্কার করেছেন। আর ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে সংস্কার হবে।
 
শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ এবং সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা।
 
ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল