• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী যুবদল নেতা মাসুদুলকে হত্যার খবরে ফুঁসে উঠেছে রাউজান-রাঙ্গুনিয়া ক্যানসারের ওষুধের দাম বাড়াল ভারত ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭ আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ আটক ১ জিয়াউর রহমানের আদর্শে দেশ চালাচ্ছেন তারেক রহমান: আবদুস সালাম ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

স্বপ্নের শুরু যুক্তরাষ্ট্রের, প্রথমার্ধেই তিন গোল

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুন ২০২৬, ০৮:১৫ এ.এম.
ছবি-সংগৃহীত

বিশ্বকাপটা স্বপ্নের মতো শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় স্বাগতিকরা। যদিও গোলটি এসেছে প্রতিপক্ষের আত্মঘাতি ভুলে।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। 

যুক্তরাষ্ট্রের দুর্দান্ত এক আক্রমণ ঠেকাতে গিয়ে ম্যাচের সাত মিনিটে নিজেদের জালেই বল জড়ান প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। মাঝমাঠ থেকে ম্যাককেনির উদ্যোগে শুরু হওয়া আক্রমণে বল যায় ক্রিশ্চিয়ান পুলিসিকের কাছে। যুক্তরাষ্ট্রের অধিনায়ক অসাধারণ দক্ষতায় দুই ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যান এবং তৃতীয় ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নিয়ে ম্যাককেনির জন্য বল ছেড়ে দেন।

ম্যাককেনির টোকায় বল এগিয়ে যায় গোলমুখে। গোলরক্ষক গিল বল ঠেকাতে বেরিয়ে এলেও বিপত্তি ঘটে প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান ববাদিয়ার। বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে ফেলেন তিনি। এরপর ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুন। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে (৪৫‍+৫) তৃতীয় গোলটিও করেন তিনি।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো
যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো
কানাডায় বিশ্বকাপের উদ্বোধন, মাঠ মাতালেন বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’
কানাডায় বিশ্বকাপের উদ্বোধন, মাঠ মাতালেন বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড