• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী যুবদল নেতা মাসুদুলকে হত্যার খবরে ফুঁসে উঠেছে রাউজান-রাঙ্গুনিয়া ক্যানসারের ওষুধের দাম বাড়াল ভারত ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭ আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ আটক ১ জিয়াউর রহমানের আদর্শে দেশ চালাচ্ছেন তারেক রহমান: আবদুস সালাম ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুন ২০২৬, ০১:৪৫ পি.এম.

পরিচয় জেনেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে জোরপূর্বক থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় শারীরিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন এই ক্রিকেটার। একইসঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনার পর পুলিশের তিনজন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম মহগানগরে। 

জানা গেছে, শুক্রবার (১২ জুন) দিনগত গভীর রাতে পুলিশি হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে তাকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে দাবি করেছেন তিনি। পরে খুলশী থানায় নেয়া হলে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) তিনজনকে নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।  

নাঈম জানান, ঢাকায় থেকে বিমানযোগে শুক্রবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাত সাড়ে ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। লালখান বাজার ফ্লাইওভারের নিচে কয়েকজন ব্যক্তি গাড়ি থামিয়ে তাকে নামতে বলেন। নিজেদের পরিচয় না দিয়েই তারা এবং শারীরিক হেনস্তা  করে। 

তিনি বলেন, বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয়। একপর্যায়ে তার চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হলে পরিস্থিতি পাল্টে যায়। স্থানীয়দের অনেকে তাকে চিনতে পারার পর ঘটনাটি নিয়ে প্রতিবাদ জানান।পরে খুলশী থানায় নিয়ে অসৌজন্যমূলক আচরণ করা হয়। পরবর্তীতে জনতার তোপের মুখে  পুলিশ আচরণ পরিবর্তন করে। 
নাঈমের দাবি, পরিচয়পত্র দেখানোর পরও তাকে ‘আসামি’ বলা হয়।

এ ঘটনার পর সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাতীয় দলের এই ক্রিকেটার। তার ভাষায়, পরিচিত মুখ হওয়ার কারণে তিনি রক্ষা পেয়েছেন, কিন্তু একজন সাধারণ মানুষের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

এদিকে নাঈমের বাবা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাহবুব আলম অভিযোগ করেন, ছেলেকে থানায় নেওয়ার খবর পেয়ে সেখানে গেলেও প্রথমে তাকে প্রবেশ করতে দেয়া হয়নি। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তিনি থানায় ঢোকার সুযোগ পান। 

তিনি দাবি করেন, জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেওয়ার পরও নাঈমকে অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অন্যদিকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলাম বলেন, ‘ তিনজন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো
যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো
কানাডায় বিশ্বকাপের উদ্বোধন, মাঠ মাতালেন বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’
কানাডায় বিশ্বকাপের উদ্বোধন, মাঠ মাতালেন বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড