• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্রাজিল-মরক্কো ম্যাচে সেই বিতর্কিত রেফারি

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১৩ জুন ২০২৬, ১১:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল মানেই মাঠে ও গ্যালারিতে উত্তেজনা। আর সেখানে যদি রেফারি ম্যাচে কোনো ভুল সিদ্ধান্ত দেন তাহলে তো সেই উত্তেজনা আরও চরমে ওঠে।

রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে আফ্রিকান জায়ান্ট মরক্কোর বিপক্ষে। আর সেই ম্যাচে এক বিতর্কিত রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা।

এর আগেও বড় ম্যাচে দায়িত্ব পালন করতে গিয়ে বেশকিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচনার জন্ম দিয়েছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ।

এক মাস আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখ বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচে মাদ্রিদ মিডফিল্ডার কামাভিঙ্গাকে বিতর্কিতভাবে লাল কার্ড দেন ভিনচিচ, যা নিয়ে নানা সমালোচনা হয়েছে। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ফুটবলাররা বিবাদে জড়ান তার সঙ্গে।

এক সময় মাদক-কাণ্ডেও গ্রেপ্তার হয়েছিলেন এই রেফারি। সেই ঘটনায় ভিনচিচ নিজেকে অনুষ্ঠানের আয়োজকদের থেকে আলাদা বলে দাবি করেছিলেন। শেষ পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণ করেছিলেন।

পরবর্তীতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না পেয়ে মুক্তি দেওয়া হয়েছিল। মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে ভিনচিচের দুই সহকারী লাইনসম্যান হিসেবেও থাকছেন স্লোভেনিয়ার দুজন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাঁকজমক আয়োজনে শেষ হলো জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা
জাঁকজমক আয়োজনে শেষ হলো জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা
দুঃখপ্রকাশ করে দায় সারলেন সিএমপি কমিশনার
ক্রিকেটার নাঈমকে মারধর দুঃখপ্রকাশ করে দায় সারলেন সিএমপি কমিশনার
বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর জেনেছে ব্রাজিল
বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর জেনেছে ব্রাজিল