• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রবাসীদের মেধা কাজে লাগিয়ে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পাচ্ছে বাংলাদেশ ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা রোববার হচ্ছে না ডিএনডি লেকে ডুবে ৩ জনের মৃত্যু আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী যুবদল নেতা মাসুদুলকে হত্যার খবরে ফুঁসে উঠেছে রাউজান-রাঙ্গুনিয়া ক্যানসারের ওষুধের দাম বাড়াল ভারত ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭

জাঁকজমক আয়োজনে শেষ হলো জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুন ২০২৬, ০৮:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ-২০২৬’। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে এবং টুরাগ অ্যাক্টিভ-উর্মী গ্রুপের একটি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় চার দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের ২৮ জেলার ৩০টি ক্লাব ও প্রতিষ্ঠানের শতাধিক খেলোয়াড় অংশ নেন।

এবারের আসরে পুরুষ ও মহিলা উন্মুক্ত বিভাগ, সৌখিন ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিভাগ এবং অনূর্ধ্ব-১১, অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৫ বছর বয়সী ছেলে-মেয়েদের পৃথক বিভাগসহ মোট নয়টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৭৯ জন পুরুষ ও ২৪ জন নারী খেলোয়াড় অংশগ্রহণ করেন।

শনিবার (১৩ জুন) অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্মি গ্রুপের পরিচালক ফাইয়াজ রহমান।

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মুঃ হাসান উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, উন্নয়ন কমিটির প্রধান মেজর শফিউল্লাহ মাস্তান, উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল (অব.) বদরুল আমিন, টুরাগ অ্যাক্টিভের প্রধান পরিচালন কর্মকর্তা আহম্মদ মনসুর রউফসহ ফেডারেশনের কর্মকর্তা, খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়ানুরাগীরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ধারাবাহিক জাতীয় প্রতিযোগিতা, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির উদ্যোগ এবং বেসরকারি পৃষ্ঠপোষকতার কারণে স্কোয়াশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তিনি বলেন, স্কোয়াশের উন্নয়নে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে সরকার প্রস্তুত রয়েছে। স্কোয়াশ কমপ্লেক্স নির্মাণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়া হলে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও প্রযুক্তিনির্ভর আসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রীড়াবান্ধব সমাজ গড়ে তুলতে সরকার সব ধরনের খেলাকে সমান গুরুত্ব দিচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে ফাইয়াজ রহমান বলেন, দেশের ক্রীড়াঙ্গনে স্কোয়াশের সম্ভাবনা অনেক। নিয়মিত প্রতিযোগিতার মাধ্যমে নতুন খেলোয়াড়দের নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি হচ্ছে। ভবিষ্যতেও দেশের ক্রীড়া সংস্কৃতির বিকাশে উর্মি গ্রুপ পাশে থাকবে।

সভাপতির বক্তব্যে মেজর জেনারেল মুঃ হাসান উজ জামান বলেন, সীমিত অবকাঠামো ও নিজস্ব কোর্টের অভাব সত্ত্বেও পরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে দেশের স্কোয়াশকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব হয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন, নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বৃদ্ধি এবং দেশের বিভিন্ন অঞ্চলে স্কোয়াশের বিস্তারে আরও জোর দেওয়া হবে।

ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, রেকর্ড সংখ্যক খেলোয়াড়ের অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং সফল আয়োজনের মাধ্যমে ‘টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ-২০২৬’ দেশের স্কোয়াশ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর জেনেছে ব্রাজিল
বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর জেনেছে ব্রাজিল
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মেহেদী
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মেহেদী
ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নিলো পুলিশ
ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নিলো পুলিশ