• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালক অপসারণ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জোতার স্মৃতি নিয়ে মাঠে নামবে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক    ১৪ জুন ২০২৬, ০৫:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

এবারের আসরে বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার হিসেবে পর্তুগাল। তবে শিরোপার স্বপ্নের পাশাপাশি দলটি এবার প্রয়াত ফরোয়ার্ড দিয়োগো জোতার আবেগঘন স্মৃতি বুকে ধারণ করে মাঠে নামবে।

আগামী ১৭ জুন হিউস্টনে পর্তুগাল খেলবে কঙ্গোর বিপক্ষে। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। তবে দলটির খেলোয়াড়রা এখনই শিরোপার হিসাব-নিকাশে যেতে চান না। মিডফিল্ডার ভিতিনিয়ার ভাষ্য, তাদের পুরো মনোযোগ ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়ার দিকে।

বিশ্বকাপ শুরুর আগে পর্তুগালের প্রধানমন্ত্রী খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করে একটি বিশেষ ব্রেসলেট উপহার দেন। সেখানে খেলোয়াড়দের নিজ নিজ নামের পাশাপাশি লেখা রয়েছে প্রয়াত দিয়োগো জোতার নাম।

গত বছরের জুলাইয়ে স্পেনে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জোতা। জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি।

তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কোচ রবার্তো মার্তিনেজ এবার তাকে ‘সম্মানসূচক সদস্য’ হিসেবে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছেন।
ব্রেসলেটটি হাতে পরে ভিতিনিয়া বলেন, ‘আমরা এটিকে অনেক ভালোবাসা ও আবেগের সঙ্গে গ্রহণ করেছি।’

দলে আছেন অভিজ্ঞ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তাকে ঘিরে পর্তুগালকে এবার বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। তবে খেলোয়াড়রা বলছেন, অতিরিক্ত চাপ নয়, বরং ধাপে ধাপে এগিয়ে যাওয়াই তাদের লক্ষ্য।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হোঁচট খেয়ে যা বললেন ব্রাজিল কোচ
ফিফা বিশ্বকাপ ২০২৬ হোঁচট খেয়ে যা বললেন ব্রাজিল কোচ
এক গোলেই ইতিহাস, ৩৬ বছর পর জয়
ফিফা বিশ্বকাপ ২০২৬ এক গোলেই ইতিহাস, ৩৬ বছর পর জয়
ব্রাজিলের জার্সি পরে বিশ্বকাপের মাঠে, সত্যিই ‘পল্টি’ নিলেন সাকিব!
ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিলের জার্সি পরে বিশ্বকাপের মাঠে, সত্যিই ‘পল্টি’ নিলেন সাকিব!