• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালক অপসারণ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

উপসালা টাইগার্সের জার্সিতে কাল অভিষেক সাকিবের

স্পোর্টস ডেস্ক    ১৪ জুন ২০২৬, ০৬:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে ইউরোপের ক্রিকেটে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। সুইডেনের প্রথম ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’-এ সোমবার (১৫ জুন) মাঠে নামবে তার দল উপসালা টাইগার্স।

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্টকহোম ইউনাইটেডের মুখোমুখি হবে উপসালা টাইগার্স। স্টকহোমে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এটি চলতি আসরে উপসালা টাইগার্সের প্রথম ম্যাচ এবং নতুন দলের হয়ে সাকিব আল হাসানেরও অভিষেক।

১৫ থেকে ২০ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি শহরভিত্তিক দল। আইসিসির সহযোগী সদস্য দেশ সুইডেনের ক্রিকেটে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। একক লিগ পদ্ধতিতে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে। পরে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে।

উদ্বোধনী আসরের সবচেয়ে আলোচিত দল উপসালা টাইগার্স। কারণ, ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দলে যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান।

নতুন এই যাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করে সাকিব বলেন, ইংল্যান্ডভিত্তিক বাংলাদেশি ক্লাব ইউকে বাংলা টাইগার্সের মাধ্যমে উপসালা টাইগার্সের সঙ্গে তার যাত্রা শুরু হচ্ছে। দলটি ভালোভাবে গড়া হয়েছে এবং অধিনায়ক মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে ভালো কিছু করার প্রত্যাশা রয়েছে।

অধিনায়ক মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বাধীন দলটিতে সুইডেন ছাড়াও অস্ট্রিয়া, ইংল্যান্ড, বেলজিয়াম, দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইতালির ক্রিকেটাররা রয়েছেন। বহুজাতিক এই স্কোয়াডে সাকিবের পাশাপাশি আছেন করণবীর সিং, ওয়েন গ্যারি পামার, শাহরিয়ার বাট, চ্যাড পটগিটার, রৌশান সিং, জসপ্রীত সিং, আরমান রন্ধাওয়া, জাওয়িদ স্টানিগজে ও হুমায়ুন কবির জ্যোতিসহ আরও অনেকে।

সাকিবকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অধিনায়ক মোহাম্মদ চৌধুরী বলেন, বিশ্বমানের একজন ক্রিকেটারের উপস্থিতি দলের শক্তি ও আত্মবিশ্বাস দুটোই বাড়িয়েছে। তার নেতৃত্ব ও অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ হবে। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই তারা মাঠে নামবেন।

নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি কাপের আরেকটি আকর্ষণ আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণ। সাকিবের পাশাপাশি নিউজিল্যান্ডের টম ব্রুস এবং ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেলও খেলবেন এই আসরে। ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার মুনাফ প্যাটেল টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন।

আয়োজকদের মতে, বিদেশি তারকাদের অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ করে দেওয়াই টুর্নামেন্টটির অন্যতম প্রধান লক্ষ্য। তাদের আশা, এই উদ্যোগ ইউরোপের অন্যান্য উদীয়মান ক্রিকেট দেশগুলোর জন্যও অনুসরণীয় মডেল হয়ে উঠবে।

নতুন পরিবেশ ও নতুন ফ্র্যাঞ্চাইজিতে সাকিব আল হাসানের পারফরম্যান্স ঘিরেই এখন সবচেয়ে বেশি আগ্রহ ক্রিকেটপ্রেমীদের।

উপসালা টাইগার্স স্কোয়াড:
মোহাম্মদ চৌধুরী (অধিনায়ক), সাকিব আল হাসান, করণবীর সিং, ওয়েন গ্যারি পামার (উইকেটকিপার), শাহরিয়ার বাট, চ্যাড পটগিটার, রৌশান সিং, জসপ্রীত সিং, আরমান রন্ধাওয়া, জাওয়িদ স্টানিগজে, চিন্থাকা রাজাপক্ষ করুণাসিংহে, তাসাদ্দুক হোসেন, লেমার মোমান্দ, হুমায়ুন কবির জ্যোতি, প্রশান্ত শুক্লা, কুদরাতুল্লাহ মীর আফজাল, হামিদ মাহমুদ, আনাস জহির।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাপট দেখিয়েও পারল না তুরস্ক, অস্ট্রেলিয়ার দারুণ জয়
ফিফা বিশ্বকাপ ২০২৬ দাপট দেখিয়েও পারল না তুরস্ক, অস্ট্রেলিয়ার দারুণ জয়
হোঁচট খেয়ে যা বললেন ব্রাজিল কোচ
ফিফা বিশ্বকাপ ২০২৬ হোঁচট খেয়ে যা বললেন ব্রাজিল কোচ
এক গোলেই ইতিহাস, ৩৬ বছর পর জয়
ফিফা বিশ্বকাপ ২০২৬ এক গোলেই ইতিহাস, ৩৬ বছর পর জয়