• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালক অপসারণ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

   ১৪ জুন ২০২৬, ০৮:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

শেষ মুহূর্তে দারুণ রোমাঞ্চ তৈরি করলেও জয় ছিনিয়ে নিতে পারেনি বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে বাংলাদেশকে ১ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এতে সিরিজে হোয়াইটওয়াশ এড়াল সফরকারীরা।

ম্যাচে বাংলাদেশের হয়ে অসাধারণ বোলিং করেন শরিফুল ইসলাম। ৬ উইকেট শিকার করে তিনি একাই অস্ট্রেলিয়া শিবিরে ভয় ছড়ান। তবে তার এই ক্যারিয়ারসেরা বোলিংও শেষ পর্যন্ত দলকে জয়ের পথে নিতে পারেনি।

টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ৫ উইকেটে ২৭৪ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায়। লিটন দাস, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের ফিফটিতে বড় স্কোর পায় স্বাগতিকরা। লিটন ৫৮, হৃদয় ৮৩ এবং মোসাদ্দেক ৫৬ রানে অপরাজিত থাকেন।

শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়লেও চতুর্থ উইকেটে ৯২ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড় করান লিটন ও হৃদয়। এরপর মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ নিশ্চিত হয়।

জবাবে রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল অস্ট্রেলিয়া। এক পর্যায়ে শরিফুল ইসলাম জোড়া আঘাত হেনে জশ ইংলিস ও ম্যাট রেনশোকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান। পরে তাসকিন আহমেদও একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন।

তবে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান ২২ বছর বয়সী কুপার কনোলি। ৮৭ বলে সেঞ্চুরি করা এই তরুণ ব্যাটার ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।

মার্নাস লাবুশেন ও ক্যামেরন গ্রিনের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে অস্ট্রেলিয়া। শেষ দিকে শরিফুল আরও তিনটি উইকেট নিলেও অন্য প্রান্তে পর্যাপ্ত সমর্থন না থাকায় ৪৯.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে জয় পায় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম একাই ৬ উইকেট নেন। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদী হাসান একটি করে উইকেট শিকার করেন।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হোঁচট খেয়ে যা বললেন ব্রাজিল কোচ
ফিফা বিশ্বকাপ ২০২৬ হোঁচট খেয়ে যা বললেন ব্রাজিল কোচ
এক গোলেই ইতিহাস, ৩৬ বছর পর জয়
ফিফা বিশ্বকাপ ২০২৬ এক গোলেই ইতিহাস, ৩৬ বছর পর জয়
ব্রাজিলের জার্সি পরে বিশ্বকাপের মাঠে, সত্যিই ‘পল্টি’ নিলেন সাকিব!
ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিলের জার্সি পরে বিশ্বকাপের মাঠে, সত্যিই ‘পল্টি’ নিলেন সাকিব!