• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৭১ এ যুদ্ধ হয়েছে কিন্তু মুক্তি হয়নি : ফুয়াদ

   ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৫ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, মুক্তিযুদ্ধে লড়াই করে বাংলাদেশ বানানোর পরও আমাদের লড়াই শেষ হয়নি। ৫৩ বছর ধরে আমি আমার মুক্তির লড়াই চালিয়ে যাচ্ছি। ৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে যুদ্ধ হয়েছে কিন্তু মুক্তি হয়নি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটনের বিস অডিটোরিয়ামে ‘গণ-অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি : নতুন দিগন্তের সন্ধান’ জাতীয় নাগরিক কমিটির দিনব্যাপী জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, গত ৫৩ বছরে আমাদের কোনো সলিড ফরেন পলিসি ছিল না। রাষ্ট্র আকারে শক্তিশালী সত্তা হিসেবে গড়বার যে জায়গা সেখানে আমাদের কোনো ফরেন পলিসি ছিল না। জিয়াউর রহমানের সময়টা ছাড়া পুরো সময়টা হচ্ছে যে, উপ কমিটি ভিত্তিক যে রাজনৈতিক কমিটি হয়, সেই রকম একটা পলিসি ছিল। ফরেন পলিসি ক্রাইসিস আমাদের রাষ্ট্রের সংকট ও সমস্যা।

তিনি বলেন, আমাদের ফরেন পলিসি হতে হবে স্বার্থ সাপেক্ষে। আমরা বোধ করছি, আমাদের জাতীয় শত্রু-মিত্র সাপেক্ষে নতুন করে আবার ফরেন পলিসি সংস্কার করতে হবে।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল