• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালক অপসারণ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘মায়ের ডাক’-এর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুন ২০২৬, ০৯:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও হত্যার শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংগঠনটির সদস্যরা নতুন অর্থবছরের জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন।

সংসদ সূত্রে জানা যায়, দুপুরে জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে বসে ‘মায়ের ডাক’-এর ২৬ জন সদস্য বাজেট অধিবেশনের কার্যক্রম সরাসরি উপভোগ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এদিন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন।

অধিবেশন শেষে তিনি সংগঠনটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে কিছু সময় কথা বলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা
সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর
সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর
বেনজীরকে যেভাবে ধরিয়ে দিলো এআই
বেনজীরকে যেভাবে ধরিয়ে দিলো এআই