• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালক অপসারণ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে রাখা হয়েছে দুবাই পুলিশের হাই সিকিউরিটি জোনে, পাঠানো হবে ঢাকায়

রুদ্র রাসেল    ১৪ জুন ২০২৬, ১১:৫৭ পি.এম.
বেনজীর আহমেদ। ছবি-সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাই পুলিশের হাই সিকিউরিটি জোনে (উচ্চ নিরাপত্তা বিশিষ্ট এলাকা) রাখা হয়েছে।

দুবাইয়ে কর্মরত আন্তর্জাতিক গণমাধ্যমের একাধিক সাংবাদিক এক প্রতিবেদককে নিয়ে তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া দুবাই প্রবাসীদের সূত্রেও এমন খবরই পাওয়া গেছে।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র এবং কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের পক্ষ থেকে কয়েকদিন ধরেই বেনোজির ইসুটে দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ চলছে। দুবাই তাকে ঢাকায় পাঠাতে রাজি আছে। এখন শুধুমাত্র দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

অন্যদিকে, আলাপকালে দুবাইয়ে এ ইস্যু নিয়ে তথ্য সংগ্রহ করতে থাকা একাধিক গণমাধ্যমকর্মী ভিওডি বাংলাকে জানান, দেশটির পুলিশের সদর দপ্তরে আনুষ্ঠানিক জানতে চাওয়া হলে তথ্য পাওয়া যায় যে, ১২ জুন বেনজীর দুবাইয়ের একটি শপিংমল থেকে গ্রেপ্তার হয়েছেন। বিমানবন্দর থেকে গ্রেপ্তারের যে তথ্য বাংলাদেশ থেকে ছড়িয়ে পড়েছে সে বিষয়টি অবহিত করলে তারা জানান, তথ্যগুলোকে চেক করে দেখা হবে। তবে দুবাই পুলিশ শপিংমলের কথাই জানাচ্ছে।

বেনজীরকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে, তিনি দুবাই বিমানবন্দরের ট্রানজিট এলাকায় তৃতীয় কোনো দেশে যাওয়ার প্রাক্কালে আটক হয়েছেন।

আল জাজিরার একজন সাংবাদিক দাবি করেছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত কয়েক সপ্তাহ ধরে বেনজীরকে গ্রেপ্তারে সহায়তা চাওয়া হলে দুবাই পুলিশ ১২ জুন দুবাইয়ের একটি শপিং সেন্টার থেকে আটক করে হেফাজতে নেয়।

নিরাপত্তা সংস্থার সূত্রের বরাত দিয়ে তিনি উল্লেখ করেন, ৫ আগস্ট ২০২৪ তারিখে বেনজির আহমেদ সিঙ্গাপুর থেকে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন।  সংযুক্ত আরব আমিরাত হতে একাধিকবার কাতার ও সৌদি আরবে যাতায়াত করেন। ১৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত থেকে স্পেন যান। ১৩ মার্চ ভোর ৫টায় তিনি দুবাইয়ে ফিরেন এবং গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত সেখানে অবস্থান করেন।

সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে আল জাজিরার ওই অনুসন্ধানী সাংবাদিক আরও উল্লেখ করেন, বেনজির আহমেদের সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা রয়েছে। তথ্য অনুযায়ী, তার ব্যবহৃত এমিরেটস আইডি কার্ডের নম্বর 7*4-1*63-94**-8*।

'সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত বাংলাদেশে পাঠানো হবে বলেও দুবাইয়ের নিরাপত্তা সংস্থা জানিয়েছে', বলেন বিদেশি গণমাধ্যমের এই সংবাদকর্মী।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা
সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর
সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর