• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুন ২০২৬, ০২:০০ পি.এম.
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি: ভিওডি বাংলা

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতার প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দুর্যোগের আগে প্রস্তুতি গ্রহণ, দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বাংলাদেশের অর্জনকে আন্তর্জাতিক পর্যায়ে অনুসরণযোগ্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

সোমবার (১৫ জুন) সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে দুই পক্ষ দুর্যোগ ঝুঁকি হ্রাস, মানবিক সহায়তা এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে দুর্যোগ-পূর্ব প্রস্তুতি, জরুরি সাড়া প্রদান এবং পুনর্বাসন কার্যক্রমে দেশের অভিজ্ঞতা অনেক দেশের জন্য অনুকরণীয় হতে পারে।

তিনি জানান, ভূমিকম্প মোকাবিলায় উদ্ধার সক্ষমতা বৃদ্ধি, আধুনিক আরলি ওয়ার্নিং সিস্টেম উন্নয়ন এবং রেসকিউ সেন্টারের সক্ষমতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকতে আগ্রহী। পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও গভীর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন ও মানবিক খাতে দীর্ঘদিনের সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান। তিনি মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে ইইউর আরও কার্যকর ভূমিকা কামনা করেন।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।  

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ প্রতিষ্ঠানকে অনুদান দিলে মিলবে কর রেয়াত সুবিধা
প্রজ্ঞাপন জারি ১১ প্রতিষ্ঠানকে অনুদান দিলে মিলবে কর রেয়াত সুবিধা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসনে উচ্চপর্যায়ের বৈঠক
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসনে উচ্চপর্যায়ের বৈঠক
দুর্নীতিতে ডুবেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর , শিক্ষক বদলি করবে মাঠপ্রশাসন
দুর্নীতিতে ডুবেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর , শিক্ষক বদলি করবে মাঠপ্রশাসন