• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের তিন ফৌজদারি মামলায় মমতাজের জামিন বাজেটে কৃত্রিম হিসাব মেলানোর চেষ্টা হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য দ্বিতীয় যমুনা সেতু নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত উল্লেখযোগ্য প্রকল্প: মন্ত্রী রাজধানী‌তে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নি‌র্দেশ প্রধানমন্ত্রীর চলতি বছরের ফান ফুটবল উদ্বোধন করলেন প্রশাসক ও ক্রীড়া প্রতিমন্ত্রী সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’ ডা. জাহেদকে হেনস্তা: ভারতীয় দূতকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার সংশোধিত বাজেটে ব্যয় কমানোর প্রস্তাব

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ জুন ২০২৬, ০৪:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় এসবিএসি ব্যাংকের শেয়ারহোল্ডাররা ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচনসহ ৭টি সাধারণ এজেন্ডা অনুমোদন করেন।

সোমবার (১৫ জুন) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের আর্থিক বিবরণীতে দেখা গেছে, ২০২৪ সাল শেষে এসবিএসি ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১১ শতাংশ বেশি। আর ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ৬ শতাংশ বেশি। ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০২ কোটি টাকা।

সভা সঞ্চালনা করেন কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্বে) তৌহিদুর রহমান এফসিএস।

এ সময় ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আইয়ুব, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার এফসিএমএ, পরিচালক একেএম দেলোয়ার হোসেন এফসিএমএ এবং মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মঈনুল কবীর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম ও আবদুল কাইয়ুম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভূঁইয়াসহ বিভাগীয় প্রধান ও শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক
অর্থনৈতিক অঞ্চল হচ্ছে তিন জেলায়, চিঠি গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে
অর্থনৈতিক অঞ্চল হচ্ছে তিন জেলায়, চিঠি গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে
‘কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে’
‘কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে’