• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালক অপসারণ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুন ২০২৬, ০৯:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট আস্থার সংকট, গ্রাহকদের ব্যাপক আমানত উত্তোলন এবং তারল্য চাপের মধ্যে ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

বৈঠকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অংশ নেন।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে ব্যাংকটির চলমান তারল্য পরিস্থিতি, গ্রাহকদের আমানত উত্তোলনের প্রভাব এবং সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে গভর্নরকে বিস্তারিত অবহিত করা হয়। পাশাপাশি সংকট মোকাবিলায় সম্ভাব্য করণীয় নিয়েও আলোচনা হয়েছে।

সম্প্রতি গ্রাহকদের ব্যাপক অর্থ উত্তোলনের ফলে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক তারল্য চাপে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে ব্যাংকটিকে ২ হাজার ৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালো টাকা সাদা করার সুযোগ কমাতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
বাজেটোত্তর সংবাদ সম্মেলন কালো টাকা সাদা করার সুযোগ কমাতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
শিগগিরই আমানত ফেরত পাবেন গ্রাহকরা: গভর্নর
সম্মিলিত পাঁচ ব্যাংক শিগগিরই আমানত ফেরত পাবেন গ্রাহকরা: গভর্নর
বিশ্ববাজারে স্বর্ণের দর নিম্নমুখী
বিশ্ববাজারে স্বর্ণের দর নিম্নমুখী