• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের তিন ফৌজদারি মামলায় মমতাজের জামিন বাজেটে কৃত্রিম হিসাব মেলানোর চেষ্টা হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য দ্বিতীয় যমুনা সেতু নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত উল্লেখযোগ্য প্রকল্প: মন্ত্রী রাজধানী‌তে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নি‌র্দেশ প্রধানমন্ত্রীর চলতি বছরের ফান ফুটবল উদ্বোধন করলেন প্রশাসক ও ক্রীড়া প্রতিমন্ত্রী সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’ ডা. জাহেদকে হেনস্তা: ভারতীয় দূতকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার সংশোধিত বাজেটে ব্যয় কমানোর প্রস্তাব

আশ্রয়ণ প্রকল্পের ঘরে নদী খননের মাটি, বাসিন্দাদের দুর্ভোগ

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ জুন ২০২৬, ০৬:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় নদী খননের মাটিতে চাপা পড়েছে বেশ কয়েকটি আশ্রয়ণ প্রকল্পের ঘর। এতে বিপাকে পড়েছে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। নদী খননের মাটি পাড়ে ফেলার কারণে কোথাও কোথাও তৈরি হয়েছে মাটির বিশাল স্তুপ, যা বৃষ্টির পানিতে ধুয়ে নামছে আশ্রয়ণ প্রকল্পের ঘরের উপর।

অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে নদীগর্ভে ধসে পড়ার হুমকিতে পড়েছে প্রকল্পের বেশকিছু ঘর। নষ্ট হয়েছে বেশকিছু টিউবওয়েল। বন্ধ হয়েছে চলাচলে পথ। উপজেলার  চুকনগর, কাঁঠালতলা এবং খর্নিয়া এলাকার আশ্রয়ণ প্রকল্পের পাশ দিয়ে বয়ে চলা ভদ্রা নদী খননের ফলে এই দুরাবস্থা তৈরি হয়েছে।

যশোর ও খুলনার ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে আপার ভদ্রাসহ ৫টি নদীর (হরিহর, হরি-তেলিগাতী, আপারভদ্রা, টেকা ও শ্রী) ৮১.৫ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্যোগ নেয় সরকার। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং সেনাবাহিনীর মধ্যে নদী খননের এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয় ২০২৫ সালে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড  নদী খনন শুরু করে।

ভুক্তভোগীরা জানান, নদী থেকে তোলা মাটির চাপে ঘরের দেয়াল ও জানালা ভেঙে ভেতরে কাদামাটি ঢুকছে। নদী খননের মাটি ঘরের গায়ে স্তূপ করে রাখায় ঘর ধসে পড়ার আশঙ্কা রয়েছে। মাটির ভারে ঘরের দেয়াল ও মেঝেতে ফাটল ধরেছে। পরিাবার নিয়ে প্রকল্পের বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছেন।

তারা জানান, এই নদী খনন কর্মসূচিতে আশ্রয়ণ প্রকল্পের মানুষদের খাবার পানির টিউবওয়েল ও টয়লেট নষ্ট হয়েছে।

এ বিষয়ে যশোরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, মাটি গড়িয়ে পড়ার কারণে মানুষের চলাচলে সমস্যা হচ্ছে এবং কিছু ঘরের আশপাশে মাটি জমেছে। তবে মাটিচাপায় কোনো ঘর পুরোপুরি ধ্বংস হয়নি বা গুঁড়িয়ে যায়নি। নদী খননের মাটি নিলাম হয়েছে, এগুলো দ্রুত সরিয়ে নেওয়া হবে।

খুলনার কাঁঠালতলা আশ্রয়ন প্রকল্পে মাটি ফেলার কারণে বসতঘরে ফাটল দেখা দেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন বাসিন্দা। তাদের দাবি, মাটির অতিরিক্ত চাপের কারণে ঘরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় নিজেরাই ঘরের ভেতর থেকে মাটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন।

সোমবার (১৫ জুন) প্রকল্পের বাসিন্দারা বলেন, ঘরের পাশে ও আশপাশে ফেলা মাটি নিজেরাই সরিয়েছি। মাটি ওই ভেকু করে সরিয়ে নিয়েছে। নিজেরাই পরে ঘরের পাশের মাটি ফেলেছি। মাটির চাপের কারণে ঘরে ফাটল দেখা দিয়েছে। ঘরের আগার দিকে, পিলারের পাশে ফেটে গেছে। ভেতরে গেলে দেখা যাবে। বারান্দা থেকে বোঝা যাবে না, ঘরের ভিতরে ফাটল আছে।

রান্নাঘরেও ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে তারা জানান, দরজার অংশ ভেঙে গেছে এবং ঘরের কিছু কাঠামো নড়বড়ে হয়ে পড়েছে। ঘরের জিনিসপত্রও সরিয়ে রাখতে হয়েছে।

উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ২০২১ সালে তিনটি ধাপে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর, খর্নিয়া এবং কাঠালতলা এলাকায় শতাধিক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করে সরকার। চুকনগর, খর্নিয়া এবং কাঁঠালতলা এলাকায় খাস জমি চিহ্নিত করে দুই কক্ষবিশিষ্ট সেমি-পাকা ঘরগুলো নির্মাণ করা হয়। জমিসহ ঘরের দলিল হস্তান্তরের দিন এই মানুষগুলোর চোখে ছিল আনন্দের জল। একসময় যারা ছিলেন ঠিকানাহীন তারা পেয়েছিলেন একটি স্থায়ী ঠিকানা। তারা চান তাদের ঠিকানায় নিরাপদে বসবাস করতে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ
ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ
সেতুটি কোনো কাজে আসছে না
সেতুটি কোনো কাজে আসছে না
বিশ্ব রক্তদাতা দিবসে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
বিশ্ব রক্তদাতা দিবসে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত