• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্ব রক্তদাতা দিবসে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি    ১৫ জুন ২০২৬, ০৩:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

"বিশ্ব রক্তদাতা দিবস" উপলক্ষে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের অঙ্গসংগঠন ‘হৃদয় রক্ত’ এর উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার। তিনি তার বক্তব্যে রক্তদানের গুরুত্ব, মানবতার সেবায় রক্তদানের ভূমিকা এবং সুস্থ শরীর বজায় রাখতে নিয়মিত রক্তদানের বিভিন্ন উপকারিতা সম্পর্কে আলোচনা করেন।

তিনি বলেন, এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। মানবিক এই উদ্যোগ সমাজে সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করবে।

এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও জরুরি প্রয়োজনে থাকা রোগীদের জন্য বিনামূল্যে রক্ত সরবরাহের কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনের সদস্যরা মানবসেবামূলক এ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে ফাউন্ডেশনের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, রক্তদাতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা বিশ্ব রক্তদাতা দিবসের তাৎপর্য তুলে ধরে নিয়মিত রক্তদানে সবাইকে উৎসাহিত করেন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসিদুল হাসান রঞ্জন, ‌পৌর শহ‌রের ১০ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হিলটন  খন্দকার , ধানবন্দি সমাজের সভাপতি আজমল হোসেন জীবন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ  ছাত্রদল  যুগ্ম সাধারণ সম্পাদক টি এম সাদ হাসান ও জেলা ছাত্রদল সদস্য মেহেদী হাসান সাবিত প্রমুখ।

ভিওডি বাংলা/মো. দিল/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮
রাজবাড়ীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮
চট্টগ্রামে মা-মেয়েকে হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে মা-মেয়েকে হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তার
গ্রাহকের ৫ লাখ টাকা নিয়ে বিভ্রান্তি, ইসলামী ব্যাংকে উত্তেজনা
গ্রাহকের ৫ লাখ টাকা নিয়ে বিভ্রান্তি, ইসলামী ব্যাংকে উত্তেজনা