চট্টগ্রামে মা-মেয়েকে হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
রোববার (১৪ জুন) রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল। তিনি জানান, মা-মেয়ে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরও তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।
এরআগে শনিবার (১৩ জুন) রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকা থেকে এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়ার (১৬) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এনির পাঁচ বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়া।
ঘটনার পর নিহতের স্বামী সুজন বড়ুয়া বাদী হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরেই অভিযানে নামে পুলিশ।
ঘটনার দিন আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
ভিওডি বাংলা/বিন্দু







