• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালক অপসারণ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান পর্যটনমন্ত্রীর

মানিকগঞ্জ প্রতিনিধি    ১৪ জুন ২০২৬, ০৬:৩৫ পি.এম.
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিচ্ছেন আফরোজা খানম, এমপি। ছবি: ভিওডি বাংলা

মানিকগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি বলেন, সরকারি কর্মচারীদের কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং রাষ্ট্র ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। 

রোববার (১৪ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং পেশাদারিত্ব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করতে হবে। এই সময় জেলার বিভিন্ন দপ্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। 

তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা আরও গতিশীল করতে হলে সকলের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে, যা আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি জরুরি।

সভায় মন্ত্রী মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, মাদক শুধু ব্যক্তিগত জীবন নয়, সামাজিক স্থিতিশীলতাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাই দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে তরুণ সমাজকে রক্ষা করা যায়।

এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

শিশু ও কিশোরদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে খেলার মাঠ সংরক্ষণের বিষয়েও মন্ত্রী গুরুত্ব দেন। তিনি জেলা প্রশাসনকে নির্দেশনা দেন যাতে স্থানীয় পর্যায়ে কোনোভাবেই খেলার মাঠ দখল বা সংকুচিত না হয় এবং শিশুদের জন্য নিরাপদ বিনোদনের পরিবেশ নিশ্চিত করা যায়।

সভায় বক্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক নিরাপত্তা এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা
রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা
কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
সেনুয়ায় ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্কীকরণ সাইনপোস্ট পুনঃস্থাপন
সেনুয়ায় ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্কীকরণ সাইনপোস্ট পুনঃস্থাপন