• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত করতে প্রচেষ্টা জোরদার, তৎপর মধ্যস্থতাকারীরা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’ সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার ভারতের আপত্তিতে অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ, ৪০ মেগাওয়াটই দেবে নেপাল

তিন মাসে ৭ দিনও হাসপাতালে যাননি স্বাস্থ্য কর্মকর্তা, ক্ষোভ ঝাড়লেন প্রতিমন্ত্রী

ভিওডি বাংলা ডেস্ক    ১৪ জুন ২০২৬, ০২:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার (১৩ জুন) আকস্মিক পরিদর্শনে গেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। সেখানে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিতি, হাসপাতালের মূল ফটক তালাবদ্ধ থাকা ও হাজিরা খাতায় বিভিন্ন অসঙ্গতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী হাসপাতালের মূল ফটক বন্ধ দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে দায়িত্বরত চিকিৎসকদের একটি বড় অংশকে কর্মস্থলে অনুপস্থিত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিকিৎসকদের হাজিরা রেজিস্টার পর্যালোচনা করেন। পর্যালোচনায় স্বাক্ষর ও উপস্থিতি সংক্রান্ত বিভিন্ন অসঙ্গতি ও অনিয়ম ধরা পড়ে বলে জানা যায়।

এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমরানুর রহমানকে কর্মস্থলে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগ করেন প্রতিমন্ত্রী। মোবাইল ফোনে তাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি গত তিন মাসে সাত থেকে আটবার হাসপাতালে এসেছি। কিন্তু একদিনও আপনাকে কর্মস্থলে পাইনি। দায়িত্ব পালন করতে না চাইলে চলে যান। হয় কাজ করবেন, না হয় চলে যাবেন। আমাদের বিব্রত করে লাভ নেই।’

এ সময় চিকিৎসাসেবায় অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী হাসপাতালের প্রশাসনিক অব্যবস্থাপনা দূর করতে আগামী মঙ্গলবার সকালে একটি জরুরি পর্যালোচনা সভা আহ্বান করার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, ‘মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনায় নামাজ চলাকালে মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি
খুলনায় নামাজ চলাকালে মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি
নিজ বাড়িতে মিলল মা-মেয়ের রক্তাক্ত মরদেহ
নিজ বাড়িতে মিলল মা-মেয়ের রক্তাক্ত মরদেহ
৫ জেলার পরিবহন ধর্মঘট  স্থগিত
৫ জেলার পরিবহন ধর্মঘট স্থগিত