টপ নিউজ
দর্শনা সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ১১ জন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ০১:১৫ পি.এম.

ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইনচেষ্টা ব্যর্থ করেছে ৬-বিজিবি। পুশইন প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।
রোববার (১৪ জুন) ভোরে দর্শনা জয়নগর সীমান্ত এলাকা দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। কিন্তু বিজিবি বাধার মুখে ফিরে যায় ওই ১১ জন।
বিজিবি পক্ষ থেকে জানানো হয়, ওই ১১ জন বর্তমানে রয়েছে সীমান্তের ভারত অভ্যন্তরে। পুশইন প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কাউকে বাংলাদেশের প্রবেশ করতে দেওয়া হবে না।
ভিওডি বাংলা/এফএ







