• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত করতে প্রচেষ্টা জোরদার, তৎপর মধ্যস্থতাকারীরা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’ সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার ভারতের আপত্তিতে অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ, ৪০ মেগাওয়াটই দেবে নেপাল অর্থনৈতিক অঞ্চল হচ্ছে তিন জেলায়, চিঠি গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে

রংপুর মেট্রোপলিটন পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি    ১৪ জুন ২০২৬, ০২:২৩ পি.এম.
রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। ছবি: ভিওডি বাংলা

পুলিশ বাহিনীর শৃঙ্খলা, পেশাগত দক্ষতা এবং সার্বিক প্রস্তুতি আরও শক্তিশালী করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উদ্যোগে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ৭টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন আরপিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

প্যারেড পরিচালনার দায়িত্বে ছিলেন সহকারী পুলিশ কমিশনার শাকিল। তাঁর নেতৃত্বে অংশগ্রহণকারী সদস্যরা সুশৃঙ্খলভাবে কুচকাওয়াজ প্রদর্শন করেন এবং কমিশনারকে আনুষ্ঠানিক সালাম জানান।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ কমিশনার সদস্যদের পোশাক-পরিচ্ছদ, শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা এবং সামগ্রিক টার্নআউট মূল্যায়ন করেন। এ সময় পরিচ্ছন্নতা ও দৃষ্টান্তমূলক টার্নআউটের জন্য কয়েকজন সদস্যকে পুরস্কৃত করা হয়। পরে তিনি পুলিশ বাহিনীর বিভিন্ন যানবাহন পরিদর্শন করে সেগুলোর রক্ষণাবেক্ষণ ও কার্যকারিতা সম্পর্কে খোঁজখবর নেন।

উপস্থিত সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, নিয়মিত শারীরিক প্রশিক্ষণ ও প্যারেড একজন পুলিশ সদস্যকে কর্মক্ষম ও আত্মবিশ্বাসী করে তোলে। একই সঙ্গে এটি মানসিক দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ এবং পেশাগত শৃঙ্খলা গড়ে তুলতে সহায়তা করে। 

তিনি একটি দক্ষ ও আধুনিক পুলিশ বাহিনী গঠনে ধারাবাহিক প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের অনুশীলনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের প্রধান উপায় হলো দায়িত্বশীল আচরণ, উন্নত সেবার মান এবং পেশাগত সততা। তাই প্রতিটি সদস্যকে ধৈর্য, সহনশীলতা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাগরিকবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপরও জোর দেন পুলিশ কমিশনার।আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিক সেবার ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, কোনো পুলিশ সদস্য যেন মাদক, অনলাইন জুয়া কিংবা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হন।

এসব অপরাধ ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে তিনি সদস্যদের নৈতিকতা ও পেশাগত মূল্যবোধ অটুট রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনই একজন পুলিশ সদস্যের সবচেয়ে বড় সাফল্য। সেই লক্ষ্য অর্জনে দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং সেবার মান উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

মাস্টার প্যারেডে আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) অতিরিক্ত দায়িত্বে ডিসি (সিটিএসবি) মো. হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ও অতিরিক্ত দায়িত্বে (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) আবদুর রহমানসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনায় নামাজ চলাকালে মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি
খুলনায় নামাজ চলাকালে মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি
নিজ বাড়িতে মিলল মা-মেয়ের রক্তাক্ত মরদেহ
নিজ বাড়িতে মিলল মা-মেয়ের রক্তাক্ত মরদেহ
৫ জেলার পরিবহন ধর্মঘট  স্থগিত
৫ জেলার পরিবহন ধর্মঘট স্থগিত