চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক লঙ্ঘন করলে কিংবা আলোচনায় অতিরিক্ত দাবি চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। শুক্রবার সকালে এ তথ্য প্রকাশ করেছে আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘালিবাফ মন্তব্য করেন— প্রতিপক্ষের পক্ষ থেকে অসৎ উদ্দেশ্য, চুক্তি ভঙ্গ বা অতিরিক্ত দাবি সামনে এলে শত্রুর বিরুদ্ধে কঠোর ও বিধ্বংসী জবাব দিতে ইরান কোনো দ্বিধা করবে না।
তিনি আরও বলেন, অতীতে যুদ্ধের সময় তারা একবার কঠিন আঘাত পেয়েছিল। যদি আবার একই পথে অগ্রসর হয়, তবে এবার আরও কঠিন প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।
ঘালিবাফের এই বক্তব্য এমন সময় এসেছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার মন্তব্যকে ওয়াশিংটনের প্রতি তেহরানের কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভিওডি বাংলা/আ







