• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লিবিয়ার উপকূলে ভেসে এল ১৫ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক    ২১ জুন ২০২৬, ০৭:৫২ এ.এম.
ছবি: সংগৃহীত

লিবিয়ার পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলে অন্তত ১৫ জন অভিবাসীর মরদেহ ভেসে এসেছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, নৌকাডুবির পর এসব মরদেহ সমুদ্রতীরে ভেসে আসে।

শনিবার (২০ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গত এক সপ্তাহে তুবরুক শহরের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় নৌবাহিনীর এক সূত্রের বরাতে বলা হয়, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৬১ জন আরোহী ছিলেন। বেঁচে ফেরা ১০ জনের দেওয়া তথ্য অনুযায়ী এই সংখ্যা জানা গেছে।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, উপকূলের একাধিক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেক মরদেহ ইতোমধ্যেই পচে গেছে, এবং আরও মরদেহ পাওয়ার আশঙ্কা রয়েছে।

তুবরুক রেড ক্রিসেন্টের ফেসবুক পোস্টে দেখা যায়, স্বেচ্ছাসেবীরা সাদা সুরক্ষা পোশাক পরে সমুদ্রসৈকত থেকে মরদেহ সংগ্রহ করে ব্যাগে রাখছেন।

উল্লেখ্য, ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুটে পরিণত হয়েছে। যুদ্ধ, দারিদ্র্য এবং উন্নত জীবনের আশায় বহু মানুষ এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন।

এদিকে, রাজধানী ত্রিপোলির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন খুমাস শহরের ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে, একই ঘটনায় নৌকাডুবির পর ১৩ জন অভিবাসীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪ হাজার ছাড়াল
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪ হাজার ছাড়াল
ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প মেলোনি
ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প মেলোনি