• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক    ২১ জুন ২০২৬, ০২:০৯ পি.এম.
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বাস্তবায়ন নিয়ে আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনার উদ্দেশ্যে ইরানের একটি প্রতিনিধি দল সুইজারল্যান্ডে পৌঁছেছে।

শনিবার (২০ জুন) রাতে দলটি সেখানে পৌঁছায় বলে জানিয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানি প্রতিনিধিদলকে স্বাগত জানায়। একই সঙ্গে জানানো হয়, এই সফর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যেতে প্রতিনিধি দলটি সুইজারল্যান্ডে অবস্থান করছে। তবে বৈঠকে কোন কোন ইস্যু প্রাধান্য পাবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরমুজ বন্ধের ঘোষণার পর লেবাননে অভিযান স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর
হরমুজ বন্ধের ঘোষণার পর লেবাননে অভিযান স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর
হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
ফের উত্তাল পাকিস্তানের কাশ্মীর, পুলিশসহ নিহত ২৪
ফের উত্তাল পাকিস্তানের কাশ্মীর, পুলিশসহ নিহত ২৪