• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তারেক রহমানের সম্মানে মধ্যাহ্ন ভোজ আয়োজন

নিজস্ব প্রতিবেদক    ২২ জুন ২০২৬, ০১:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সোমবার (২২ জুন) দুপুরে পুত্রজায়ায় আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে এ মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়। এতে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।

মধ্যাহ্ন ভোজ শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মালয়েশিয়ার শিল্পীরা পরিবেশনা করেন। অনুষ্ঠানে একটি স্কুলের শিক্ষার্থীরা ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার’ গানটি পরিবেশন করে।

অনুষ্ঠানে দুই দেশের প্রধানমন্ত্রী ও তাদের সহধর্মিনীরা উপস্থিত থেকে পরিবেশনা উপভোগ করেন।

পরবর্তীতে ভবন থেকে বের হওয়ার সময় প্রবেশপথে মালয়েশিয়ার শিশু-কিশোররা বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা হাতে তারেক রহমান ও জুবাইদা রহমানকে স্বাগত জানায়। তারা শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিনী বিদায় জানান। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী মোটরশোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেলে যান।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইসিএপিপি স্থায়ী কমিটির সদস্য হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ
আইসিএপিপি স্থায়ী কমিটির সদস্য হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ
ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে অগ্রগতি: প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে অগ্রগতি: প্রধানমন্ত্রী তারেক রহমান