• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কমেছে দেশের রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক    ২৩ জুন ২০২৬, ০৩:১১ এ.এম.
প্রতীকী ছবি

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এখন ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন বা ৩৫ দশমিক ৭৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। 

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২২ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ১৮১ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে গত ১৭ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৮০২ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ৩১ হাজার ২৩৯ দশমিক ৮৪ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী ব্যাংক ঘিরে রাজনীতি করতে দেওয়া হবে না: বাংলাদেশ ব্যাংক
ইসলামী ব্যাংক ঘিরে রাজনীতি করতে দেওয়া হবে না: বাংলাদেশ ব্যাংক
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতিতে কমেছে তেলের দাম
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতিতে কমেছে তেলের দাম
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ