• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুয়েটের উপচার্যকে লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের নিন্দা

   ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৫ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ছাত্রদল।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত মঙ্গলবার কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্রশিবিরের সাথে যুক্ত শিক্ষার্থীরা উপাচার্য ড. মুহাম্মদ মাছুদকে অবরুদ্ধ করে শারিরীকভাবে হেনস্তা করে। একপর্যায়ে উচ্ছৃঙ্খল মব উপাচার্যের ওপর হামলা করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মেডিকেল সেন্টারে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ নেন।

এতে আরও বলা হয়, বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্ত স্বাধীনতাবিরোধী একটি চক্র কুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে। উপাচার্যকে হেনস্তা করা তাদের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। যা ছাত্রলীগের ফ্যাসিবাদী আচরণেরই পুনরাবৃত্তি। উপাচার্যকে হেনস্তা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে উপাচার্য ড. মুহাম্মদ মাছুদকে অবরুদ্ধ করে সংঘর্ষের ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে বলেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অবরুদ্ধ অবস্থায় কুয়েটের মেডিকেল সেন্টারের একটি কক্ষে চিকিৎসা নেন তিনি।

উল্লেখ্য, গতকাল (১৮ ফেব্রুয়ারি) ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন। এজন্য ছাত্রদলকে দায়ী করেছে ‘সাধারণ শিক্ষার্থীরা’। তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্রশিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল