• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভাষা শহীদদের কবর জিয়ারত ঢাবি ছাত্রশিবিরের

   ২১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৭ পি.এম.

ঢাবি প্রতিবেদক 

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিকুর রহমান সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ।  

আলোচনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদের নেতৃত্বে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল