• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অমর একুশে ফেব্রুয়ারি

ভাষা শহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা

   ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এর নেতৃত্বে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা ফুলেল শ্রদ্ধায় স্মরণ করে ভাষা শহীদদের। 

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মোঃ জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির) ও সুমন চৌধুরী।

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে ভোরে ডিআরইউতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী
সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী
বগুড়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
বগুড়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন