{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক    ১০ মে ২০২৬, ০৮:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আবাসন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যমান সমবায় সমিতির পুনর্গঠন, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং আবাসন প্রকল্পের জন্য জমি বরাদ্দের বিষয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিইউজে নির্বাহী পরিষদ সদস্য গাযী আনোয়ার।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) দপ্তর সম্পাদক আবু বকর, ডিইউজের নির্বাহী কমিটির সদস্য ফখরুল ইসলাম, ডিইউজের সাবেক দপ্তর সম্পাদক ডিএম আমিরুল ইসলাম অমর, ডিইউজে সদস্য রাসেল পাটোয়ারী, ফয়েজ উল্লাহ ভূইয়া মানিক এবং এসএম তাজুল ইসলাম।

বক্তারা বলেন, ডিইউজের নির্বাহী কমিটির মধ্যস্থতায় বর্তমানে কার্যরত সমবায় সমিতির সঙ্গে সমন্বয় করে পাশের জমি বরাদ্দ নেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে। বিকল্প হিসেবে নতুন সমবায় সমিতি নিবন্ধনের মাধ্যমে আবাসন প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন তারা।

তারা আরও বলেন, বিদ্যমান সমিতি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিলে ডিইউজের আরও সদস্যকে আবাসন সুবিধার আওতায় আনা সম্ভব হবে।

সভায় বক্তারা ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের (রেজি. নং-৩৫৫) কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন। তাদের দাবি, সমিতির প্রায় ৫০ জন সদস্য অতীতে সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া জমি বিক্রি করে দিয়েছেন। এ কারণে সংশ্লিষ্ট সদস্যদের অব্যাহতি দিয়ে সমিতির অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদন বর্তমান ডিইউজে নির্বাহী পরিষদের কাছে উপস্থাপনের আহ্বান জানান তারা।

সভায় উপস্থিত বক্তারা সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আবাসন প্রকল্প বাস্তবায়নের জন্য সভায় মনিটরিং সেল এবং বাস্তবায়ন বিষয়ক দুটি কমিটি গঠিত হয়। মনিটরিং সেলের জন্য মনোনীত সদস্যরা হলেন: সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, দৈনিক পাঞ্জেরী সম্পাদক তালুকদার এএইচএম নুরুল মোমেন (তালুকদার রুমী), বিএফইউজে দপ্তর সম্পাদক আবু বকর, ডিইউজে প্রচার সম্পাদক আবুল কালাম, জনকল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক, দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, ইসি সদস্য এম মোশাররফ হোসাইন, আব্দুল্লাহ মজুমদার, নিজাম উদ্দিন দরবেশ, রাজু আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক ডিএম অমর, জিটিভি সিনিয়র রিপোর্টার সাইরাস মাহমুদ, বিটিভি সিনিয়র রিপোর্টার মেছবাহ শিমুল, ডিইউজে সদস্য ইলিয়াছ মাহমুদ, মো. হুমায়ুন কবির, মো. ফয়েজ উল্লাহ ভূইয়া মানিক এবং নুরুল হোসেন কাইয়ুম।

বাস্তবায়ন বিষয়ক কমিটির মনোনীত সদস্যরা হলেন- ডিইউজে ইসি সদস্য গাযী আনোয়ার (সমন্বয়ক), দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল ইসলাম (সহ-সমন্বয়ক), ডিইউজের ইসি সদস্য তালুকদার রুমী (অভ্যন্তরীণ নিরীক্ষক)। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ডিইউজে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রফিক লিটন, ডিইউজে ইসি সদস্য ফখরুল ইসলাম, বিএফইউজে ইসি সদস্য আবু হানিফ, ডিইউজে সাবেক ইসি সদস্য আল আমিন, ডিইউজে সদস্য রফিক রাফি, জিয়াউর রহমান, এসএম রিয়েল, এসএম তাজুল ইসলাম এবং নোমান মোশারেফ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- ফজলুর রহমান (দিনের আলো), নুরুল আফসার (দৈনিক মুক্ত তথ্য), মোশারিফন খান লাকি (আইএনবি), সাইফুল ইসলাম (ডিপিসি), তালুকদার মো. বিল্লাল হোসেন (৭১স্বাধীনতা.কম), কেফায়েত উল্লাহ চৌধুরি শাকিল (বাংলা ভিশন), ইসরাফিল ফরাজী (জনকণ্ঠ), শাহারুল ইসলাম (বাংলার কণ্ঠ), মুজাহিদুল ইসলাম (কালবেলা), নাজমুল ইসলাম ফারুক (রাইজিং বিডি), এম এ আলমগীর (আজকের প্রভাত), রাসেল আহমেদ (জাতির সংবাদ), আলী আশরাফ (আমাদের কণ্ঠ), তাপস বিশ্বাস (আমার বার্তা), শহীদুল ইসলাম (সকালের সময়), আসলাম হোসেন (ঢাকার ডাক), মোস্তফা কামাল (আমার বার্তা), সায়ীদ আব্দুল মালিক (নয়া দিগন্ত), সৈয়দ রায়হান (বিটিভি), শামসুল আলম (দেশ সংবাদ), সোহেল রানা (চ্যানেল এস) এবং আবু সাইদ (গণজাগরণ)।

ভিওডি বাংলা/এআইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী
রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী
চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম
তথ্যমন্ত্রী চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম
মানসিক হতাশা ও অভিমানেই স্বর্ণময়ীর আত্মহনন
পুলিশের চূড়ান্ত প্রতিবেদন মানসিক হতাশা ও অভিমানেই স্বর্ণময়ীর আত্মহনন