• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নতুন করে দেশে বৈষম্য শুরু হয়েছে-জিএম কাদের

   ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশ এক ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে। এভাবে চলতে থাকলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে। নতুন করে দেশে বৈষম্য শুরু হয়েছে। আমাদের আবারো বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করতে হবে।
 
তিনি বলেন, বাঙালীরা কখনোই বৈষম্য মেনে নেয় না, বৈষম্য বিরোধী আন্দোলনে বাঙালীদের পরাজয়ের ইতিহাস নেই। বৈষম্য বিরোধী আন্দোলনে বাঙালীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে জানে। বর্তমান সরকারও বিগত সরকারের মত সবই এক জায়গায় নিয়েছে। রাষ্ট্র, সরকার এবং একটি দল এক হয়ে গেছে। পার্লামেন্ট নেই তাই জবাবদিহিতাও নেই। বিচার বিভাগ কি দলীয়করণের বাইরে আছে? 
 
শুক্রবার ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
 
ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল