• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মঈন খান

ক্ষমতায় আসলে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি

   ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

রাস্তায় সিএনজি-অটোরিকশা শ্রমিকদের শৃঙ্খলাভাবে গাড়ি চালানোর আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি শ্রমিকদের উদ্দেশ্য বলেন, আপনারা রাস্তায় শৃঙ্খলা অনুযায়ী গাড়ি চালাবেন। সেইসাথে মানুষের সেবা করবেন। শনিবার (২২ ফেব্রুয়ারী) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

আলোচনা সভায় সিএনজি-অটোরিকশা শ্রমিক দলের পক্ষ থেকে ১২ টি দাবি জানানো হয়েছে। ১২ টি দাবির মধ্যে ১০ টি দাবিকে সমর্থন করে ড. আবদুল মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যদি ক্ষমতায় আসতে পারি এবং আমি যদি কোনো দায়িত্ব পাই, তাহলে সবার আগে আপনাদের যৌক্তিক দাবিগুলো পূরণে কাজ করবো।  

মঈন খান বলেন, আমি আইটি মন্ত্রী ছিলাম। আইটি বাংলাদেশে প্রসারের জন্য আমি-ই সর্বপ্রথম কাজ করেছি। এদেশের সাবমেরিন কেবল আমি খালেদা জিয়াকে দিয়ে উদ্বোধন করেছি।   

সভায় বক্তারা সকল মামলার ডাবল জরিমানা আদায় বন্ধ করে যে কোনো মামলার জরিমানা এক হাজার টাকা নির্ধারণ করাসহ বেশ কিছু দাবি তুলে ধরেন।

আলোচনা সভায় খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. মজিবুর রহমান সরোয়ার, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি ভিপি রুহুল আমীন মুন্সি, সহ-সভাপতি আলতাব হোসেন সরদারসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল