• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাবেক আইনমন্ত্রী

আনিসুল হকের মুক্তি চেয়ে পোস্টার

   ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের সাবেক আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়ার-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আনিসুল হকের মুক্তি চাই পোস্টারে ছেয়ে গেছে আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকা। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এমন পোস্টার দেখতে পান স্থানীয়রা। এসব পোস্টারের নিচে সৌজন্যে কসবা-আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন লেখা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার ও স্থলবন্দর এলাকার বিভিন্ন দোকানের দেয়ালে, বিদ্যুতের খুঁটিতে চার রঙা পোস্টার সাঁটানো হয়।

ইউনিয়ন যুবদলের সভাপতি আল আমিন বলেন, আওয়ামী লীগের দোসররা বিনা ভোটের আইনমন্ত্রীর মুক্তি চেয়ে পোস্টার লাগিয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি কে এগুলো লাগিয়েছে। আওয়ামী লীগের দোসরদের শক্ত জবাব দেওয়া হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূইয়া বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আমরাও খবর নিচ্ছি। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, বিষয়টি অবগত হয়েছি। পুলিশ কাজ করছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল