• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘বিএনপির খেলা এখনও দেখেন নাই’- শামসুজ্জামান

   ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৯ পি.এম.

পঞ্চগড় প্রতিনিধি 

অন্তর্বর্তী সরকারকে চলতি বছরের মধ্যে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই বছরের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপির খেলা এখনও দেখেন নাই আপনারা। শুধু কয়েকটা জনসভা শুরু হয়েছে।

শনিবার বিকালে (২২ ফেব্রুয়ারি) পঞ্চগড় পৌরসভা সংলগ্ন মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, আমি ড. ইউনুসকে বলবো ভাই, আপনি ভালো লোক। একটা মর্যাদাশীল লোক। জ্ঞানী-গুণী মানুষ। দেশ-বিদেশে আপনার সুনাম আছে। এদের পাল্লায় পড়েন না। বিএনপিকে রাস্তায় নামিয়েন না। যদি একবার রাস্তায় নামে……… ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করেছি, ফুলের মালা দিয়েই বিদায় দিতে চাই।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা নিয়ে দলটির এই ভাইস চেয়ারম্যান বলেন, কয়েকটা ছেলে নামলো আর এমনি এমনি বাংলাদেশ মুক্ত হয়ে গেল? 

এ সময় তিনি বলেন, শেখ হাসিনা দেশে আসবে, তাকে বরণ করব, বিচার হবে, ফাসির কাষ্ঠে ঝুলতে হবে। হাজার হাজার মানুষকে হত্যা করেছে। দেশের একটি ব্যাংকেও টাকা নেই। তার বাড়ির কাজের লোকও ৪০০ কোটি টাকার মালিক। বড় চোর শেখ হাসিনার পরিবার! তাদের বিচার করা হবেই।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল