• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আগে স্থানীয় নির্বাচন না করতে হুঁশিয়ারি ইশরাকের

   ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪০ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক 

বিএনপির পক্ষ থেকে তীব্র বিরোধিতা করা হলেও সরকারের কোনো কোনো উপদেষ্টা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট করার কথা বলছেন। নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকেও একই সুরে কথা বলা হচ্ছে। 

এমন অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আগে যেন স্থানীয় নির্বাচন না হয় সেজন্য সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয়, ইশরাক বলেছেন- ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করতে হলে যেন তাকে কবরে পাঠিয়ে করা হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ইশরাক এই হুঁশিয়ারি দিয়েছেন।

ইশরাক বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে। হতে পারে এর মাধ্যমে ছোট দল, নতুন দল তাদের পাল্লা ভারী করার একটা সুপ্ত প্রয়াস চালাবে। অন্য কোনো পক্ষেরও এজেন্ডা থাকতে পারে। কিন্তু আমার দৃষ্টিতে মার্কাবিহীন এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে খুনি হাসিনার অমানুষ জালেম বাহিনীর উত্থান ঘটবে। সেই সংক্রান্ত আলামত ও কিছু আনাগোনা শুনতে পাচ্ছি।

তিনি বলেন, আমাদের স্পষ্ট দলীয় সিদ্ধান্ত রয়েছেই এই ব্যাপারে। এর বাইরে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী হিসেবে অথবা মহানগর বিএনপির সদস্য হিসেবে অথবা একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে, যেভাবেই বিবেচনা করা হোক আমাকে। বই পড়তে শেখার আগে ঢাকার রাজনীতি শিখতে শুরু করেছি। জন্ম থেকে এগুলো দেখছি, বিদেশে কেবল উচ্চশিক্ষার জন্যে কয়েক বছর কাটিয়েছি। ঢাকার অলি গলির রাজনীতি কীভাবে হয় এবং হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের সময় তা নতুন করে বয়ান দেওয়ার দরকার নেই। 

বিএনপির এই নেতা লিখেছেন, ঢাকা ও অন্যত্র স্থানীয় সরকার নির্বাচনের যে কোনো উদ্যোগকে একটি চক্রান্ত হিসাবেই গণ্য করা হবে। হাসিনার কমিশনার/কাউন্সিলরা কেমনে হয় এবং তারা কীভাবে ফিরে আসতে পারে ওইটা আমাদের মুখস্থ। জীবন থাকতে কোনো স্থানীয় সরকার-ফরকার হবে না। তার আগে অন্তত ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ ঢাকায় আমার সাথে যুদ্ধ করে, আমাকে কবরে পাঠিয়ে তারপর করতে পারলে করবে। এই সরকারকে এর চাইতে স্পষ্ট ভাষায় আর কিছু বলার নাই।  

তিনি আরও লিখেছেন, আর আমাদের দলীয় কেউ যদি ভুলেও স্বপ্ন দেখেন, যেই হন না কেন আপনাদের চিনবো না। অতএব এলাকায় ফ্যাসিবাদের স্থান দেওয়ার আগে ১০০ বার চিন্তা করে নিয়েন। আগে বরখাস্তকৃত কমিশনের/কাউন্সিলর পদধারী হাসিনার কিলার বাহিনীদের বিচার, শাস্তি ও নির্মূল করতে হবে।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল