• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

আইসিসি টুর্নামেন্টে বাবরের মাইলফক

   ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৮ পি.এম.

স্পোর্টস ডেস্ক
শুরুটা দারুন ছন্দে শুরু করেছিলেন বাবর আজম। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচটিতে অপূর্ব সব কভার ড্রাইভ ও ফ্লিকে জানান দিয়েছিলেন, আজকে তার দিন হতে পারে। তবে সেই সম্ভাবনা খুব বেশিক্ষণ টিকল না। নবম ওভারে হার্দিক পান্ডিয়ার করা দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওপেনিংয়ে নামা বাবর আউট হওয়ার আগে ৫টি চারের সাহায্যে করেন ২৩ রান। ইনিংস লম্বা করতে না পারলেও এদিন দারুণ একটি মাইলফলক স্পর্শ করেন বাবর। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে ১ হাজার রান পূর্ণ হয়েছে তার। 

২৪তম ইনিংসে এসে আইসিসি টুর্নামেন্টে হাজার রান পূর্ণ করলেন বাবর। পাকিস্তানের হয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে পা দিলেন এই ব্যাটার। এর আগে দেশটির হয়ে কেবল সাঈদ আনোয়ার আর জাভেদ মিয়াদাঁদই আইসিসি টুর্নামেন্টে হাজার রান পূর্ণ করতে পেরেছেন। 

আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান

সাঈদ আনোয়ার- ২৫ ইনিংসে ১ হাজার ২০৪ রান, জাভেদ মিয়াদাঁদ- ৩০ ইনিংসে ১ হাজার ৮৩ রান, বাবর আজম- ২৪ ইনিংসে ১ হাজার ৫ রান, মোহাম্মদ ইউসুফ- ২৫ ইনিংসে ৮৭০ রান, মিসবাহ-উল-হক- ১৯ ইনিংসে ৮৬৫ রান। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে