• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজধানীর বনশ্রীতে

ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ ও টাকা লুট!

   ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪১ এ.এম.

  নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে বিপুল পরিমাণ স্বর্ণ ও টাকা লুটের ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ীর নাম আনোয়ার হেসেন (৪৩)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা আনোয়ার হোসেনকে ঢাকা মেডিকেলে ভর্তি করেছেন।

আহত আনোয়ার জানান, বনশ্রী সি ব্লকে অলংকার নামে জুয়েলারি দোকান রয়েছে তার। রাতে দোকান বন্ধ করে সঙ্গে ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে বাসায় ঢুকছিলেন।  

এসময় তিনটি মোটরসাইকেলে প্রায় সাতজন তার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিতেই তাকে লক্ষ্য করে গুলি করে। এরপর সাথে থাকা স্বর্ণ ও টাকা নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, বনশ্রী থেকে এক ব্যক্তি গুলিবিদ্ধ  ও ধারাল অস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। 

 ভিওডি বাংলা/এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী