• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সরকারি চাকরিজীবীদের দুইবারে ৮ দিনের ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক    ৮ জুলাই ২০২৬, ০১:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দফায় টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হতে পারে আগস্ট মাসে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগস্টে দুটি সাধারণ সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে প্রতিটি ছুটির পরের কর্মদিবসে একদিনের ঐচ্ছিক ছুটি নিলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানো সম্ভব হবে।

প্রথম দফায়, ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ সরকারি ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে। তবে ওই দিন একদিনের ছুটি নিলে ৫ আগস্ট (বুধবার)-এর সরকারি ছুটির সঙ্গে ৭ আগস্ট (শুক্রবার) ও ৮ আগস্ট (শনিবার)-এর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

দ্বিতীয় দফায়, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ সরকারি ছুটি থাকবে। এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও, ওই দিন একদিনের ছুটি নিলে ২৬ আগস্ট (বুধবার)-এর সরকারি ছুটির সঙ্গে ২৮ আগস্ট (শুক্রবার) ও ২৯ আগস্ট (শনিবার)-এর সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার): জুলাই গণ-অভ্যুত্থান দিবস। ২৬ আগস্ট (বুধবার): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) (চাঁদ দেখা সাপেক্ষে)।

ভিওডি বাংলা/আরকেএইচ/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে ভোক্তা অধিকারের আব্দুল জব্বার মণ্ডল
আব্দুল জব্বার মণ্ডল ‘ভোক্তা অধিকার টিমের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী’
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সমাজকল্যাণমন্ত্রীর সাক্ষাৎ
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়তে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী