টপ নিউজ
রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধস, নিহত ৫
নিজস্ব প্রতিবেদক
৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ পি.এম.

ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৫-এর ব্লক-এ এলাকায় ভয়াবহ ভূমিধসে পাঁচ মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে।
বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
ক্যাম্পের সাব্বির মাঝি জানান, ভূমিধসে মেয়েদের একটি হিফজ কেন্দ্র মাটির নিচে চাপা পড়ে। সেখানে ৩০ জনেরও বেশি ছাত্রী ছিলেন। এ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৮ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫ জনই মৃত। এখনও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করছেন।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য