• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ: পার্থ

   ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০০ পি.এম.

ভোলা প্রতিনিধি

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ উল্লেখ করে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, দিন দিন জনগণের সাথে সরকারের জনসম্পৃক্ততা কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে এমন কাউকে দেয়া উচিত ছিল, সেখানে জনসম্পৃক্ততা বেশি হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলায় ৩ দিনের সফরে এসে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, সংস্কার হবে নির্বাচনমুখী। এটা দ্রুত করতে হবে যাতে  নির্বাচন হয়। এটি নিয়ে কোনমতেই কালবিলম্ব করা যাবে না। গত ৬ মাস ধরে সরকারের যেভাবে চলছে তাতে দিন দিন মানুষের আস্থা হারিয়ে ফেলছে, তাই সংস্কার জনগণের কাছে অতি গুরুত্বপূর্ণ। দ্রুত তা সমাপ্ত করতে হবে।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে বিজেপি দল গোছাতে শুরু করেছে, রমজানে পরে আরও ব্যাপকহারে সারাদেশে দল গোছানোর কাজ শেষ হবে।

এ সময় তিনি প্রধান উপদেষ্টার বক্তব্যকে সমর্থন করে আগামীতে দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে ঢাকা থেকে রওনা দেয়ার পর দলের হাজার হাজার নেতাকর্মী বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে বরণ করে নিয়ে আসেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের