• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বগুড়ায় চব্বিশের গণঅভ্যুত্থান

আহত শিক্ষার্থী লেমনকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

   ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান-এর নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে বগুড়ায় আইনশৃংখলা বাহিনীর গুলিতে আহত ৯ম শ্রেণির শিক্ষার্থী লেমনকে চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

সোমবার বেলা ১২টায় বগুড়া জেলার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে (ফেব্রুয়ারি ২৪, ২০২৫) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

মানবিক কর্মসূচির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান পলাশ, মাহবুবুর রহমান, সাজেদুর রহমান মহান, এএইচ এম নুরুল, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক সদস্য আব্দুল্লাহ আল বিসবাহ-সহ বগুড়া জেলা বিএনপি ও স্থানীয় বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান রুমন বলেন, আমরা তারেক রহমানের পক্ষে চব্বিশের গণআন্দোলনে আহত ৯ম শ্রেনীর শিক্ষার্থী লেমনের কাছে আর্থিক সহায়তা দিতে এসেছি। এছাড়া একজন পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার দেয়া হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক বলেন, আরেকটি কথা- দেশে তৃতীয় শক্তির উত্থানের কথা হচ্ছে। মূলত গতকাল মোহাম্মদপুরে ছিনতাই নিয়ে ঘটনা নিয়ে দেশে তোলপার শুরু হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা আতংক সৃষ্টির জন্য ঘটনা ঘটাচ্ছে। বর্তমান সরকার সংস্কার করবে, কিন্তু লক্ষণ স্পষ্ট নয়। খুব দ্রুত সময়ে সংস্কার করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সহিত চলে যাবেন, এতে সবার ভাল।

আতিকুর রহমান রুমন বক্তব্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র জন্য সবার কাছে দোয়া কামনা করেন। অনুষ্ঠানে শেষে ‘পদ্মপাড়া জেড ফোর্স’-এর উদ্যোগে স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের