• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আবদুল্লাহ আল নোমানের মৃত্যু

চট্টগ্রামের সমাবেশসহ বিএনপির দলীয় কর্মসূচি স্থগিত

   ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৪ এ.এম.

নিজস্ব প্রতিবেদক
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রামের সমাবেশসহ আজকের দলীয় কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ‘আবদুল্লাহ আল নোমান বীর মুক্তিযোদ্ধা। তার মৃত্যুতে আজকের চট্টগ্রামের সমাবেশসহ দলীয় কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।’ 

তবে দলীয় সূত্রে জানা গেছে, আজ ২৫ ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড-জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সকাল ১০টা ৩০ মিনিট বনানী সামরিক করবস্থান শ্রদ্ধা নিবেদনসহ এ সংক্রান্ত কর্মসূচি চলমান থাকতে পারে।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন।মঙ্গলবার ভোর ৬টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮৩ বছর বয়সী নোমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তার ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু জানিয়েছেন, প্রয়াত এই বিএনপি নেতার জানাজা ও দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দলীয় ও পারিবারিক সিদ্ধান্তের পর তার মরদেহ চট্টগ্রামে নেওয়া হবে।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের