• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

'সরকারের আনুকূল্যের' তকমা কাটাতে পারবে নতুন দল !

   ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৩ এ.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
নতুন দলে যোগ দেয়ার আগে ছাড়তে হবে আগের পদ, সেটা হোক জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিংবা উপদেষ্টা পরিষদের। সে জন্য দলের নেতৃত্বে আসতে নাহিদ ইসলামকে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে হবে। কিন্তু তা সত্ত্বেও প্রথম থেকেই নতুন দলের বিরুদ্ধে সরকারের আনুকূল্য পাবার অভিযোগ করছে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি। সরকারে বসে সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করা হলে তা মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত বুধবার এক আলোচনা সভায় তিনি বলেন, "তার মানে কি আমরা মনে করবো, তারা সরকারে থেকে দল গোছানোর চেষ্টা করছেন? সেই কৌশল নিলে আমরা তা হতে দেবো না। এ দেশের মানুষ তা হতে দেবে না"।

নতুন দলের মধ্যে "আওয়ামী লীগের গন্ধ পাচ্ছেন" বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, "নির্বাচন প্রলম্বিত করে, এই সময়কে ব্যবহার করে, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে- একটা প্রক্রিয়া সৃষ্টি করতে চাচ্ছেন, যেটা শেখ হাসিনার প্রক্রিয়া- ক্ষমতায় যাওয়ার জন্য আর ক্ষমতায় থাকার জন্য। আমরা সেই গন্ধটা এখন পাচ্ছি, সেই ভূততো এখন চেপে বসেছে"।

"সরকারকে ব্যবহার করে, সরকারের এপারেটাস ব্যবহার করে, সরকারের ক্ষমতা ব্যবহার করে যদি কিছু হয় সেখানেই তো সমস্যা", বলেন তিনি।

সরকারের পৃষ্ঠপোষকতায় দল করার এসব অভিযোগ কি নতুন দলের মাথাব্যথার কারণ হতে পারে? এমন প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, "অবশ্যই জনগণের কাছে আমাদের (বিরুদ্ধে) অভিযোগের জায়গা আছে, সেটা ব্যাখ্যা করতে হচ্ছে, আমরা করছিও। ব্যাখ্যা করার পর আমরা জনগণকে কনভিন্স করতে পেরেছি"।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের