• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনা, আহত ২০ শিক্ষার্থী

   ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৮ পি.এম.

ইবি প্রতিনিধি

কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীবাহী একটি বাস উল্টে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এবং আলামপুর বালিয়া অঞ্চলে সোহাইল নামে ভাড়ায় চালিত বাসটি পাশ্ববর্তী ধানক্ষেতে উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়ার কাস্টমস মোড় থেকে সকাল ১০ টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে ছাত্রদের বাসটি। মাঝপথে এসে দ্রুত গতিতে চলছিলো। এ সময় সামনে অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইবি বাসটি সড়ক থেকে ছিটকে নিচে ধান ক্ষেতে পড়ে যায়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শিক্ষার্থীদের দাবি, অনতিলম্বে ইবির পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন সব বাস অপসারণ করা এবং দুর্ঘটনা এড়াতে লক্ষীপুর থেকে ইবি পর্যন্ত সড়ক মেরামত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, দুর্ঘটনার কথা শোনার পরপরই আমরা একটা টিম ঘটনাস্থলে যায়। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকজনের পায়ে কাচ ঢুকে গেছে। অপারেশনের প্রয়োজন হলে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাসের আশ্বাস শিক্ষামন্ত্রীর
জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাসের আশ্বাস শিক্ষামন্ত্রীর
আন্তর্জাতিক অঙ্গনে কুবির শিক্ষার্থীরা, মালয়েশিয়ার এক্সচেঞ্জ প্রোগ্রামে আবেদন শুরু
আন্তর্জাতিক অঙ্গনে কুবির শিক্ষার্থীরা, মালয়েশিয়ার এক্সচেঞ্জ প্রোগ্রামে আবেদন শুরু
বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক: গণসাক্ষরতা অভিযান
২০২৬-২৭ অর্থবছর বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক: গণসাক্ষরতা অভিযান