• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মানুষ সেনাবাহিনীকে আস্থার প্রতীক মনে করে- আলাল

   ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৮ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, মানুষ সেনাবাহিনীকে আস্থার প্রতীক মনে করে। মানুষ মনে করে এরা আমাদের প্রতিরক্ষার দেয়াল, আমাদের সমাজে যে কোন জঞ্জাল মোকাবেলায় সেনাবাহিনী আমাদের পাশে এসে দাঁড়ায়। এই প্রতিষ্ঠানটিকে কলঙ্ক করার জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে চেষ্টা করা হয়েছে। প্রথমে রক্ষী বাহিনী তৈরি করে। তারপরে সেনাবাহিনীর যখন জাতীয় সার্বভৌমত্ব প্রশ্নে আপসহীনভাবে পথচলা শুরু করেছে তখন একটা বড় রাজনৈতিক দলের নেত্রী বিএনপি সম্পর্কে বলেছেন সামরিক ঘাঁটি থেকে তৈরি করা দল। ভাবখানা এমন যেন তুচ্ছতাচ্ছিল্য জায়গা, এরা রাজনীতি করে কিভাবে। এর থেকেই বোঝা যায়, সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগের বিদ্বেষ আগাগোড়া থেকেই ছিল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর মানসিক ইনস্টিটিউট এর মিলনায়তনে বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস (বিএপি) উদ্যোগে ‘বিডিআর হত্যাকান্ডে শহীদ লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান খান স্মারক বক্তৃতা’ ‘পিলখানা থেকে আগস্ট: দ্রোহ থেকে বিজয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, যে যে প্রতিষ্ঠানে আছে সেই প্রতিষ্ঠানকে যদি শক্তিশালী করা হয় তাহলে জাতি হিসেবে আমরা আরো এগিয়ে যাব। আমরা সবাই একদিন চলে যাব। আমাদের পূর্ব প্রজন্ম চলে গেছে, আমরা চলে যাব। আমাদের পরবর্তী প্রজন্ম আসবে। চলে যখন যেতেই হবে তাহলে আমরা কিছুটা ভালো কাজ করে যাই।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, সাংবাদিক সাগর-রুনির কাছে পিলখানার হত্যাকান্ডের তথ্য প্রমাণ ছিল, যে কারণে তাদেরকে হত্যা করা হয়। ক্যান্টনমেন্ট থেকে যখন সেনাবাহিনী অগ্রসর হল, রাস্তায় কিন্তু তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছিল। সব তথ্য বের করতে হলে প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, বর্তমান সেনাপ্রধান গতকাল যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যে সাহস আছে, ধীরতা আছে। সেখানে একটা সংলাপ আছে যা মানুষকে আরো আশ্বস্ত করে। আমরা মনে করি এর নিরপেক্ষ একটি বিচার হওয়া উচিত। কারা অবিচারের শিকার হয়েছে। আর কারা বিচার এড়িয়ে গেছে। সব তথ্য যেদিন বেরিয়ে আসবে। সেদিন এটার গ্রহণযোগ্যতা পাবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডা. সৈয়দ ফাহমিদ উর রহমান, ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সভাপতি ডা হারুন আল রশিদ, ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ সহ আরো অনেকে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের