• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিক্ষার্থীরা আর আন্দোলনে নামবে না: ডিএমপি জুলাই শহিদ দিবস ঘিরে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পর্যটন মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ডিআরইউ‘র ‘ফল উৎসব’ আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ক্রীড়া জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী রাজধানীতে সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন দীর্ঘ কারাবাসে দৃষ্টিশক্তি হারালেন ফাঁসির দুই আসামি বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা

সাবেক সচিব জিয়াউল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০৫:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকান্ডের একটি মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউলকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে  পুলিশের করা আবেদন মঞ্জুর করেন। 

শুনানির সময় আসামিকে আদালতে হাজির করা হয়। পরে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে আদালতসূত্র।   

রাজধানীর কাফরুল থানায় দায়ের হওয়া মাহবুব হাসান মামুন হত্যা মামলায় গত ৯ জুলাই জিয়াউলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আব্দুল আলীম। 

আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ন্যায় বিচারের স্বার্থে তাকে আসামি হিসাবে মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।

কারাগারে থাকায় আসামির উপস্থিতিতে আবেদন শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছিল। 

মামলার বিবরণে জানা গেছে,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৯ জুলাই রাজধানীর মিরপুর থানার বিআরটিএর সামনে আন্দোলনে অংশ নেন মাহবুব হাসান মামুন। বিকেল সাড়ে ৪টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি করা। হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। 

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনকে আসামি করে রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নরসিংদীতে বৃদ্ধা হত্যা: পাঁচ আসামির তিন দিনের রিমান্ড
‘ফাতাহ কমব্যাটে’ সম্পৃক্ততা, সাত আসামি ৩ দিনের রিমান্ডে
‘ফাতাহ কমব্যাটে’ সম্পৃক্ততা, ৭ আসামি রিমান্ডে
লাল চাঁদ ওরফে মো. সোহাগ
ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় বিচার শুরু