• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নতুন ছাত্রসংগঠন

কমিটি ঘোষণা নিয়ে হাতাহাতির ঘটনায় আহত ২

   ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক‍্যান্টিনে নতুন ছাত্রসংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, সমন্বয়ক মিশু ও আকিব আল হাসান। বর্তমানে তারা হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আজ বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্রসংগঠনের ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে ঝড়ো হন। এ সময় অপরপাশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বঞ্চিত দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সেখানে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নয়া ছাত্র সংগঠনে বঞ্চিত করা হচ্ছে। তারা এই কমিটি মানেন না বলেও জানান।

এদিকে, বিক্ষোভ-হাতাহাতির ঘটনার মধ্যেই নতুন ছাত্রসংগঠনের ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে আবু বাকের মজুমদারকে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী। কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন আবু বাকের মজুমদার।

সাবেক সমন্বয়ক জাহিদ আহসানকে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দফতর সেলের সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ আহসান। একসময় তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক ছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ সিয়ামকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, রিফাত রশীদকে সিনিয়র সদস্য সচিব, তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে মুখ্য সংগঠক এবং আশরেফা খাতুনকে মুখপাত্র করা হয়েছে।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল