• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

প্রেস সচিব

‘পতিতদের দোসররা বুদ্ধিবৃত্তিক কাজ দমিয়ে রাখতে চাইছে’

   ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৫ পি.এম.

জবি প্রতিবেদক

গুজব ছড়িয়ে পতিতদের দোসররা বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে রাখতে চাইছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি আয়োজিত দুদিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

কেউ যেন নাগরিকের অধিকার কেড়ে না নেয় সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়ে শফিকুল আলম বলেন, ‘স্বৈরাচারের দোসরদের গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে দেওয়ার অপচেষ্টাকে রুখে দিতে হবে। জুলাই-আগস্টে সব কাজ শেষ হয়নি। এখন আলোচনা ও বিতর্ক-বিশ্লেষণের মাধ্যমে সামনে কাজ করতে হবে।’

প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের একটা বড় অংশ এখন সিটিজেন জার্নালিজম করে। অজ্ঞতার কারণে অনেকে ভুল তথ্য প্রচার করে ফেলে। তবে এ বিষয়ে প্রশিক্ষণ থাকলে এমন ভুল প্রতিরোধ সম্ভব।’

বাংলাদেশ এখন যুগ সন্ধিক্ষণে এসেছে জানিয়ে তিনি বলেন, ‘এখন সময় এসেছে মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার।’

শফিকুল আলম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রতিটি জায়গায় নারীদের সরব উপস্থিতি ছিল। শেখ হাসিনাকে বিতাড়িত করতে নারীদের কৃতিত্ব অনেক। নারীরা সামনের সারিতে থেকে আন্দোলন করেছেন।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়